অনলাইন ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
২০ মে বুধবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তথ্যসূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available