• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:১৩:৪৮ (21-May-2026)
  • - ৩৩° সে:

টাকার বিনিময়ে ঘর ঝাড়ু দিতে ডেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

২১ মে ২০২৬ সকাল ১০:৪৪:০৩

টাকার বিনিময়ে ঘর ঝাড়ু দিতে ডেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: পাবনার চাটমোহরে টাকার বিনিময়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে চাটমোহর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানায় ২০ মে বুধবার একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।

এজাহার সূত্রে সময়ের আলোর প্রতিবেদন থেকে জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী ১৯ মে মঙ্গলবার সন্ধ্যায় জনৈক শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মো. আব্দুল জলিল (৪৮) টাকার বিনিময়ে মেয়েটিকে তার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলেন। পরে ঐ শিক্ষার্থী জলিলের বাড়িতে গেলে জলিল তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষক জলিল পালিয়ে যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us