• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৪০:৪৭ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

২০৩০ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি

২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৫৬

২০৩০ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও কোটি কোটি টাকার পাশাপাশি পাওয়া গেছে নানা মানুষের ইচ্ছা ও প্রার্থনার চিঠি। এর মধ্যে একটি চিঠি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্ন জানিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।

২৭ জুন শনিবার ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হলে এ চিঠিটি পাওয়া যায়। চিঠিতে লেখা ছিল- লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া, দেশের ফুটবল উন্নয়ন এবং খেলোয়াড়দের সফলতার জন্য প্রার্থনা।

ওই দিন সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হলে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। গণনায় মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে, যা পরে মসজিদের দ্বিতীয় তলায় গণনার জন্য নেওয়া হয়।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দীর্ঘ সময় পর দানবাক্স খোলা হলে ১১ কোটি ৭৮ লাখ টাকার বেশি অর্থ, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায় বলে জানা যায়।

স্থানীয়দের মতে, পাগলা মসজিদের দানবাক্স খোলা মানেই শুধু বিপুল অর্থ নয়, বরং মানুষের বিশ্বাস, আশা ও স্বপ্নের প্রতিফলনও সেখানে উঠে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

Follow Us