• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৪:১৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

২৬ অক্টোবর ২০২৩ রাত ০৯:৫১:৪৮

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তাকে ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মোকছেদ আলী মুন্সির ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে। অভিযানে দৌলতদিয়া ঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মো. মুন্নু মুন্সিকে (৪০) গ্রেফতার করা হয়। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলো মুন্নু।

আটকের পর মুন্নুর বিরুদ্ধে থানায় একটি মাদক মামল করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে আরও ৩ টি মাদকের মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us