• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৭:২৩ (01-May-2026)
  • - ৩৩° সে:
লালমনিরহাটে ফেন্সিডিলসহ নারী আটক

লালমনিরহাটে ফেন্সিডিলসহ নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও এস্কাফ সিরাপসহ এক নারীকে আটক করেছে পুলিশ।৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিনারা খাতুন (৪৫) নামের এক নারীর বসতবাড়ির উঠান থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স ও ২ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়। মিনারা খাতুন ওই এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।র‌্যাব-১৩ রংপুর এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।