• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:১১:৩৭

চৌহালীতে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ৩টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

Ad

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ ও ৩০ জানুয়ারি চৌহালী থানার এসআই আব্দুল হালিমের নেতৃত্বে উপজেলার কোদালিয়া ও নাগরপুর উপজেলার গয়হাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করে এর সাথে জড়িত ৪ জনকে আটক করে পুলিশ।

Ad
Ad

আটকরা হলেন, উপজেলার কোদালিয়া গ্রামের মো. মিজানুর রহমানের (ফজল মাষ্টার) ছেলে মো. আসাদুল্লাহ (২৮), বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (৪৮), মোহাম্মদ হোসেন আলীর ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫) ও নাগরপুর উপজেলার স্বল্প আকুটিয়া গ্রামের ওয়াজেদ ফকিরের ছেলে মো.আল আমিন(২৭)।

৩১ জানুয়ারি বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করে চৌহালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি চোরাই পালসার মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, এদের মধ্যে মো. সাইফুল ইসলাম কোদালিয়া বাজারের ভাঙ্গারি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কারবার করে আসছিলেন। উদ্ধার হওয়া মোটরসাইকেল তিনটির প্রকৃত মালিকের সন্ধান চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us