• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:২৫:৩৫ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

৬ মার্চ ২০২৬ সকাল ১০:৫৩:৩৬

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নওগাঁ:​ নওগাঁর আত্রাই উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশের ধারণা, স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর ঘাতক স্বামী নিজেও আত্মহত্যা করেছেন।

Ad
Ad

​নিহত তিন সদস্য হলেন বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), ​তাঁর স্ত্রী বৃষ্টি সরকার (২২) ​ ও তাদের ২৭ মাস বয়সি একমাত্র কন্যাসন্তান জিনি সরকার।

Ad

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জয় সরকার প্রথমে তার স্ত্রী ও আড়াই বছরের সন্তানকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

​তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us