• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৯:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নিজ ক্যাম্পাসের পাশেই পড়েছিল ইস্ট ওয়েস্ট ছাত্রের মরদেহ

২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭:১৭

নিজ ক্যাম্পাসের পাশেই পড়েছিল ইস্ট ওয়েস্ট ছাত্রের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

Ad
Ad

খবর পেয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সংলগ্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রাথমিক সুরতহালের জন্য মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিকস অব ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাস এলাকায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪




Follow Us