• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৩০:৩৫ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে পৌনে এক কোটি টাকার পণ্য আটক

২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:২২:০৮

বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে পৌনে এক কোটি টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৃথক অভিযানে প্রায় ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকা মূল্যের অবৈধ পণ্য আটক করেছে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি)।

২৩ ফেব্রুয়ারি সোমবার (গত ২৪ ঘণ্টায়) সিআইআইডি গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালান।

Ad
Ad

আটক পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ১৯৪ কার্টন সিগারেট, ২৩৮ পিস আমদানি–নিষিদ্ধ গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার ও ৪টি আইফোন। যাত্রীরা এসব পণ্য ঘোষণা না দিয়ে ব্যাগেজে বহন করছিলেন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

Ad

সিআইআইডি সূত্র জানায়, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিএস–৩৫০, দুবাই থেকে আসা বিজি–১৪৮ ও বিএস–৩৪২ এবং থাইল্যান্ড থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি–৩৩৪ নম্বর ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। এগুলো আমদানি নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ পণ্য হিসেবে তালিকাভুক্ত।

আটক পণ্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিআইআইডি বলছে, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত আছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের
নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৪৭

একুশে পদক পেলেন নাটোরের ড. আব্দুস সাত্তার
একুশে পদক পেলেন নাটোরের ড. আব্দুস সাত্তার
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩০:৩১

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৫:০৮


রাজধানীতে এসি বিস্ফোরণ, এক পরিবারের তিনজন দগ্ধ
রাজধানীতে এসি বিস্ফোরণ, এক পরিবারের তিনজন দগ্ধ
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৭:২৭


নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত
২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪২:৫৮


Follow Us