• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:৫৫ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় মন্দিরে প্রতিমার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১১ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৮:৩৮

সাতক্ষীরায় মন্দিরে প্রতিমার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরার একটি কেন্দ্রীয় মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের গ্রিল ও তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরির অভিযোগ উঠেছে।

১১ মার্চ বুধবার গভীর রাতে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

Ad
Ad

মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মায়ের বাড়ি মন্দির, কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার এবং দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।

Ad

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের নগদ সাত হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, ‘দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪১

আড়াইহাজারে ফসলি জমির মাটি কেটে বিক্রি, আটক ৫
আড়াইহাজারে ফসলি জমির মাটি কেটে বিক্রি, আটক ৫
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৪৭









Follow Us