কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরে মাদক বিরোধী অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ এপ্রিল মঙ্গলবার তাদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।


গ্ৰেফতার মো. রাশেদ মিয়া (৩৪) রংপুর মহানগরীর পার্বতীপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে ও মো. দিদার হোসেন উজ্জল (২৮) কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থানার দক্ষিণ বাগজানি গ্ৰামের মো. হায়দার আলীর ছেলে।

মাদক উদ্ধার ও গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।
তিনি জানান, সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দক্ষিণের ডিসি ক্রাইমের নির্দেশনায় কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনা ও তার সার্বিক তত্ত্বাবধানে এসআই জিয়াউর রহমানসহ পুলিশের টিম অভিযান চালিয়ে রাশেদ মিয়া ও দিদার হোসেন উজ্জলকে গ্রেফতার করে। এ সময় তাদের দুই জনের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারি চালিত একটি অটোরিকশা।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ইয়াবাসহ আটক দুজনকেই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available