• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৮:১৪ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প

১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:২১:১৫

ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক পরিস্থিতি ‘শেষের খুব কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি একই সঙ্গে জানিয়েছেন, মার্কিন বাহিনীর অভিযান এখনো সম্পূর্ণ শেষ হয়নি।

১৪ এপ্রিল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধটি সমাপ্তির পথে এগোচ্ছে বলে তিনি মনে করছেন। তার ভাষায়, ইরান একটি সমঝোতায় আসতে আগ্রহী, যা ইতিবাচক সংকেত।

Ad
Ad

তিনি আরও বলেন, পরিস্থিতি জটিল হলেও যুক্তরাষ্ট্র চাইলে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির বদলে কূটনৈতিক সমাধানের পথেই যেতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, অভিযান এখনো শেষ হয়নি।

Ad

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বিরোধের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগও চলছে।

গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে ভবিষ্যতে আবারও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২





Follow Us