• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:২৬:৫৭ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় ২৭শ’ লিটার ডিজেলসহ গ্রেফতার ১

২৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৩:৩৬

হাতিয়ায় ২৭শ’ লিটার ডিজেলসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে মজুত করা ২৭শ’ লিটার ডিজেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২৫ এপ্রিল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

গ্রেফতার মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।  

Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর এলাকায় নৌবাহিনী ও পুলিশ যৌথঅভিযান চালায়। এসময় ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ২৭শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।  

ওসি কবির হোসেন বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে রাখা হয়। এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯





Follow Us