• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩০:৪৯ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৪ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:০৭

বাগাতিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি আসলাম আলী (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ জুন শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। এ মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) এখনও পলাতক রয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই নারী বাড়ির নিকটবর্তী একটি আমবাগানে খড়ি সংগ্রহ করতে গেলে আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০


হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:২৮




Follow Us