নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূলহোতা লামীন ইসলাম (১৯)-কে গ্রেফতার করা হয়েছে।
১ মে শুক্রবার দুপুরে গাজীপুরের পূবাইল এলাকার কালু মার্কেট থেকে তাকে আটক করা হয়। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে পুলিশ।
তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার পূবাইল এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available