• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৬:৩৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৪ মে ২০২৬ সকাল ০৮:৩১:০৬

চাঁদপুরে চোরাই অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা ও মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত দুটি অটোরিকশা, একটি অটোরিকশার কাটা অংশ, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং পাঁচটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

৩ মে রোববার বিকেল ৫টার দিকে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এসআই আরিফ হোসাইন ও এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘুঘুশাল এলাকার নতুন বাড়ির মৃত আব্দুল মান্নানের বাড়ির উত্তর পাশের খালি জায়গা থেকে চক্রের সদস্য মো. ইউসুফ (৪০) কে আটক করা হয়।

পরে আটক ইউসুফের দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর এলাকার বাগানবাড়ী ব্রিজ এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us