• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৪০:২১ (06-May-2026)
  • - ৩৩° সে:

আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

৬ মে ২০২৬ সকাল ০৮:১৮:২৮

আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনা পৌরশহরে আবাসিক লাকী হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার
করেছে পুলিশ।

৫ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের নন্দন গলি আবাসিক লাকী হোটেল থেকে এ মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। তবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে আবাসিক হোটেল চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাকি হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করেন।

Ad

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। হোটেল সূত্রেও ওই নারীর কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।

এই ঘটনার পর থেকে হোটেল কর্তৃপক্ষ পলাতক রয়েছে বলে জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us