• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ১০:১৪:২১ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫

৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া একই সময় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Ad
Ad

৪ এপ্রিল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক। এর আগে ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে লাল চাঁন (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

একই রাতে পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. গোফরান সিদ্দিকী, পারভেজ, রোজিনা বেগম ও আশিক শেখ ওরফে আসলাম।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধমুক্ত সমাজ গড়তে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮



নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪


Follow Us