নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
৪ এপ্রিল শনিবার বিকেলে শহরের বরফকল এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে সদর থানার নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


স্থানীয়রা জানান, নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান জানান, উদ্ধার মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও কালো-হলুদ রঙের টি-শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৬ দিন আগের। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় পাওয়া গেলে এটি হত্যা নাকি দুর্ঘটনা-সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available