• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:২৯:২৫ (10-May-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

১০ মে ২০২৬ সকাল ১০:৫৪:৫৯

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ ১০ মে রোববার ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিক সমকালের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, রোববার ভোরের দিকে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান আটক করেন এলাকাবাসী। এ সময় ভ্যানে থাকা তিন যুবককে গরুচোর সন্দেহে মারধর করা হয়। পরে উত্তেজিত জনতা ওই কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

Ad
Ad

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Ad

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, হাসপাতালে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us