• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩৭:০২ (10-May-2026)
  • - ৩৩° সে:

তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিলেন থালাপতি বিজয়

১০ মে ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭

তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক: চেন্নাইয়ে রাজকীয় শপথ অনুষ্ঠানের পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণেই বড় পরিবর্তনের ঘোষণা দিলেন সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। ১০ মে রোববার দায়িত্ব গ্রহণের পর জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দেন।

জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বলেন, তার কোনো রাজকীয় বংশমর্যাদা বা পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার নেই। এই সাধারণ পরিবার থেকে উঠে আসাই তাকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

Ad
Ad

তিনি আরও বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান না। বরং তামিলনাড়ুতে ‘প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ’ শুরু করার অঙ্গীকার করেন।

Ad

ভাষণের এক পর্যায়ে কঠোর ও আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, ‘সরকারে আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।’

তার এই বক্তব্যে প্রশাসনিক সিদ্ধান্তে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ইঙ্গিত পাওয়া গেলেও বিশ্লেষকদের মতে, তিনি মূলত ক্ষমতার অপব্যবহার ও দালালচক্র ভেঙে স্বচ্ছ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বার্তা দিতে চেয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিনের দ্রাবিড় রাজনীতির কাঠামোর বাইরে এসে বিজয়ের এই অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিতে পারে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us