• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৭:৩৬ (10-May-2026)
  • - ৩৩° সে:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বড় ঘোষণা বিজয়ের

১০ মে ২০২৬ বিকাল ০৩:৩৩:৫৫

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বড় ঘোষণা বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়।

১০ মে রোববার দায়িত্ব গ্রহণ করেই তিনটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক ও নিরাপত্তা সংক্রান্ত ফাইলে সই করেন তিনি।

Ad
Ad

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শপথ গ্রহণের পর সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় বা বিনামূল্যে সরবরাহের ঘোষণা দেন বিজয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের কথাও জানান তিনি।

Ad

এদিন শপথ গ্রহণ শেষে উপস্থিত জনতার উদ্দেশে আবেগঘন ভাষণ দেন বিজয়। বরাবরের মতো তার পরিচিত তামিল সম্বোধন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ (আমার হৃদয়ে যারা বাস করো) দিয়ে বক্তব্য শুরু করেন তিনি। সিনেমা ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের উদ্দেশে ব্যবহৃত এই শব্দবন্ধ রাজনৈতিক মঞ্চেও ব্যবহার করে মানুষের মন জয় করার চেষ্টা করেন এই নেতা।

এর আগে, গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাঝাগাম ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে গত চারদিন ব্যাপক রাজনৈতিক তৎপরতা চলে। এ সময় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে সক্ষম হন বিজয়।

উল্লেখ্য, শপথ গ্রহণের পর আগামী ১৩ মে বুধবারের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১৮
নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১৮
১০ মে ২০২৬ বিকাল ০৪:১৬:৪৫





Follow Us