• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০১:৫৬ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৮:২৯

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

২৮ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৪২ বছর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে গেলে আশপাশের লোকজন হামলাকারীদের ধাওয়া দেয়। এ সময় তারা পালিয়ে যাওয়ার পথে আতঙ্ক সৃষ্টি করতে আরও কয়েকটি গুলি ছোড়ে। হামলাকারীরা ক্যাপ ও মাস্ক পরা ছিল বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পান। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us