• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:২৮ (20-May-2026)
  • - ৩৩° সে:

চলতি মাসের ১৯ দিনেই রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

২০ মে ২০২৬ বিকাল ০৫:২৭:৫৫

চলতি মাসের ১৯ দিনেই রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক: চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ৭ লাখ ডলার।

২০ মে বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

Ad
Ad

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

Ad

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে এই প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।

ব্যাংক সংশ্লিষ্টদের মতে, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

এর আগে, গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এ ছাড়া ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবরে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us