• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০৩:০৯ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:৪৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

২৬ ডিসেম্বর শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
পরীক্ষাটি আজ ২৬ ডিসেম্বর ২০২৫ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকেল ৩ টা থেকে ৪ টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫


Follow Us