• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৮:০০ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

নতুন সরকারের কাছে অপু বিশ্বাসের দুই দাবি

১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০২:১৩

নতুন সরকারের কাছে অপু বিশ্বাসের দুই দাবি

বিনোদন ডেস্ক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও প্রত্যাশা।

Ad

ভোটে বিজয়ী হতে যাওয়া নতুন সরকারের প্রত্যাশার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রী জানালেন নির্বাচন, নতুন সরকার ও দেশ নিয়ে তার ইচ্ছে ও ভাবনার কথা।

Ad
Ad

নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।’

তবে নতুন সরকারের কাছে বিশেষ দুটি দাবি তার। অপু বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে সেটা আমি চাই। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us