• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৮:২৩:২৬ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

বাগদানের আগে আলোচনায় রাশমিকার সাবেক প্রেমিকের মন্তব্য

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১১:১০

বাগদানের আগে আলোচনায় রাশমিকার সাবেক প্রেমিকের মন্তব্য

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে।

আগামী ২৬ ফেব্রুয়ারি এই তারকা জুটি পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে এই মাহেন্দ্রক্ষণের আগেই সামাজিক গমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন রাশমিকার সাবেক বাগদত্তা ও কন্নড় অভিনেতা রক্ষিত শেঠি। রাশমিকার সঙ্গে বিচ্ছেদ ও তার ক্যারিয়ার নিয়ে তার পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।

২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা প্রসঙ্গে রক্ষিত শেঠি বলেছিলেন, আমাদের মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদন জগতে রাশমিকার অনেক বড় স্বপ্ন রয়েছে এবং সে সেই স্বপ্নের পেছনেই ছুটছে। স্বপ্নপূরণ করাই তার একমাত্র লক্ষ্য। আমাদের উচিত তাকে সমর্থন করা।

বিচ্ছেদের পর রাশমিকা নীরব থাকলেও রক্ষিতের এই ইতিবাচক মন্তব্যটি বর্তমান বিয়ের আবহে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা ও রক্ষিতের পরিচয় হয়। এটিই ছিল রাশমিকার প্রথম সিনেমা। শুটিং চলাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালে তারা বাগদান সম্পন্ন করেন। তবে এক বছরের মাথায় ২০১৮ সালে সেই সম্পর্কে ইতি টানেন এই জুটি। মূলত ক্যারিয়ারের প্রতি রাশমিকার অতি মনোনিবেশ এবং ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই এই বিচ্ছেদ বলে সেই সময় গুঞ্জন উঠেছিল।

এদিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে একদম প্রস্তুত বিজয়-রাশমিকা জুটি। ভক্তরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন ‘বিরোশ’। সোমবার সকালে এই হবু দম্পতিকে একই রঙের পোশাকে বিমানবন্দরে দেখা গেছে। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতার জন্য তারা বর্তমানে রাজস্থানের উদয়পুরে অবস্থান করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২

Follow Us