বিনোদন ডেস্ক: বয়স বাড়লেও সমান তালে কাজ করে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন এমন তথ্য প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। তার দাবি, মেরুদণ্ডের পুরনো সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও শাহরুখ প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা কাজ করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ নমদেব বলেন, ‘শরীরে এত সমস্যা থাকার পরও একজন মানুষ কীভাবে দিনে ২০ ঘণ্টা কাজ করতে পারেন ভেবে আমি অবাক হয়ে যাই। তিনি মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান। নিয়ম করে শরীরচর্চা করেন, সংলাপ মুখস্থ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। শারীরিক কষ্টকে উপেক্ষা করেই তিনি কাজ চালিয়ে যান।’


২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন গোবিন্দ নমদেব। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তখনই বুঝেছিলাম, ২৪ ঘণ্টা কাজ করার ক্ষমতা যদি কারও থাকে, তবে তা শুধু শাহরুখেরই আছে। নিজের শরীর নিয়ে একদমই ভাবেন না তিনি।’

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছিলেন, তিনি দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমান। তার ভাষ্য অনুযায়ী, ভোর পাঁচটায় ঘুমাতে যান এবং সকাল নয়টা-দশটার মধ্যে শুটিংয়ের জন্য উঠে পড়েন। রাত দুইটার দিকে বাড়ি ফিরে গোসল ও ব্যায়াম সেরে তবেই ঘুমাতে যান।
এদিকে, শাহরুখকে শিগগিরই পরিচালক সিদ্ধার্থ আনন্দ-এর নতুন ছবি কিং-এ দেখা যাবে। ছবিটিতে তার মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চন-ও অভিনয় করছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available