• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০১:১৭:৩০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
মা হতে চলেছেন সামান্থা রুথ

মা হতে চলেছেন সামান্থা রুথ

বিনোদন ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হতে চলেছেন এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় বিনোদন অঙ্গনে। যদিও এ বিষয়ে সামান্থা বা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরু এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী সাম্প্রতিক সময়েই এই গুঞ্জনের সূত্রপাত হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সামান্থার শারীরিক উপস্থিতি নিয়ে ভক্তদের একাংশ তার বেবি বাম্পের ইঙ্গিত খুঁজে পান বলে দাবি করেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে।সম্প্রতি তার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’ এর সাফল্য উদযাপনের ওই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরদার হয়।সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরুর পরিচয় ঘটে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ এর কাজের সময়। পরবর্তীতে একাধিক প্রকল্পে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে জানা যায়। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে তারা ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।অভিনয় জীবনের পাশাপাশি সামান্থার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায়। এর আগে তিনি দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যা চার বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদে শেষ হয়।বর্তমানে সামান্থা নতুন ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ এ কাজ করছেন। সিরিজটিতে আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াতসহ একাধিক তারকা অভিনয় করছেন।