• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:১৫:২৬ (08-May-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ মাতাতে থিম সং ‘দাই দাই’ নিয়ে ফিরছেন শাকিরা

৮ মে ২০২৬ সকাল ০৯:২৪:২০

বিশ্বকাপ মাতাতে থিম সং ‘দাই দাই’ নিয়ে ফিরছেন শাকিরা
“ছবি: সংগৃহীত”

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন থিম সং ‘দাই দাই’-এর টিজার। এ গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। আন্তর্জাতিক বিনোদনবিষয়ক একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

৭ মে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত টিজার ভিডিওটি ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ভিডিওতে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জাতীয় পতাকার রঙে সজ্জিত নৃত্যশিল্পীদের দেখা যায়।

Ad
Ad

টিজারে আরও দেখা গেছে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। ধারণা করা হচ্ছে, শাকিরার আগের বিশ্বকাপ সংগীতগুলোর স্মৃতিকে সম্মান জানাতেই এসব বল অন্তর্ভুক্ত করা হয়েছে।

Ad

জানা গেছে, ‘দাই দাই’ গানে লাতিন পপ ও আফ্রোবিটের মিশ্রণ থাকবে। শাকিরার পরিচিত ছন্দের সঙ্গে বার্না বয়ের আফ্রিকান সংগীতধারার সংমিশ্রণে নতুন এক আবহ তৈরি হবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা। আগামী ১৪ মে গানটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ সালে বহুল জনপ্রিয় ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। নতুন এই প্রত্যাবর্তনে ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের আনুষ্ঠানিক উন্মাদনা শুরুর আগেই শাকিরার নতুন গানটি ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us