• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৫:৫৭ (08-May-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

৮ মে ২০২৬ দুপুর ১২:৪৯:২৯

আজ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক: আজ ৮ মে শুক্রবার থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে।

জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য এসব অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে আজ ৮ মে থেকেই যাত্রীরা বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন।

Ad
Ad

শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি করা হচ্ছে।

Ad

তিনি বলেন, যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাতের, ২৫ মে সারা দিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এসব দিনের টিকিটে অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে। সকাল ১০টার মধ্যেই চাহিদাসম্পন্ন অনেক রুটের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us