বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই আলোচনায় থাকেন মেহজাবীন চৌধুরী। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
৮ মে শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলো প্রকাশের পরপরই তা ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


ছবিতে অভিনেত্রীকে গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যায়। শাড়ির সোনালী পাড় ও কারুকাজ তার লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা। এর সঙ্গে তিনি পরেছিলেন ম্যাচিং ব্লাউজ, যার হাতায় ব্যবহৃত ট্র্যান্সপারেন্ট ফেব্রিক পুরো সাজে যোগ করেছে আধুনিক ও মার্জিত আবহ।


অলঙ্কার হিসেবে মেহজাবীন বেছে নিয়েছিলেন সোনালী রঙের চোকার ও কানের দুল। পাশাপাশি আকর্ষণীয় খোঁপা এবং তাতে ব্যবহৃত অলঙ্কার তার সাজে এনে দেয় রাজকীয় ছোঁয়া।
নিজের এই নতুন লুকের পেছনে থাকা স্টাইলিং টিম ও কারিগরদেরও প্রশংসা করেছেন অভিনেত্রী। অন্যদিকে, মন্তব্য ঘরে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। সব মিলিয়ে নতুন এই ফটোশুটে আবারও সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতায় নজর কাড়লেন মেহজাবীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available