• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:০১ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী ইকরার আত্মহত্যা মামলা

অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড

২৪ জুন ২০২৬ বিকাল ০৫:৫৩:১০

অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

২৪ জুন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ইকরাকে উদ্দেশ্য করে আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ও মানসিকভাবে হয়রানিমূলক পোস্ট দিতেন। এছাড়া বিবাহিত থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগও আনা হয়। তদন্তের স্বার্থে ঘটনার রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত এবং আসামির স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ রাজধানীর মিরপুরে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
২৪ জুন ২০২৬ বিকাল ০৫:০৯:০৭


Follow Us