• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০২:৫৬:১৫ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

১৫ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৫২:২৬

বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: প্রত্যাবর্তনের গল্প শেষ পর্যন্ত লেখা হলো না বার্সেলোনার। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে কাতালান জায়ান্টরা। অন্যদিকে, ঘরের মাঠে হারলেও ২০১৭ সালের পর আবারও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো।

শেষ চারে উঠতে বার্সেলোনার প্রয়োজন ছিল অন্তত তিন গোল, সঙ্গে রাখতে হতো গোল না খাওয়ার রেকর্ড। তবে ফিরতি লেগে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয় দলটি। ফলে ২০১৪ ও ২০১৬ সালের পর আবারও অ্যাটলেটিকোর কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হলো বার্সাকে।

Ad
Ad

তবে ম্যাচের শুরুর ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্লিকের শিষ্যরা। এতে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সেলোনা।

Ad

কিন্তু সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। ৩১ মিনিটে লুকমান গোল করে ব্যবধান কমান, ফলে দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় অ্যাটলেটিকো।

বাকি সময়ে গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৫৫ মিনিটে তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া ওলমো ও লেভানডোভস্কিও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। উল্টো ম্যাচের শেষ দিকে গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

শেষ পর্যন্ত ম্যাচে ২-১ গোলের জয় পেলেও সমষ্টিগত ফলে পিছিয়ে পড়ায় বিদায় নিতে হয় বার্সেলোনাকে। আর এই হারের মাঝেই ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us