• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫৪:৪৪ (14-May-2026)
  • - ৩৩° সে:

হালান্ডের গোলে আবারও টেবিলের শীর্ষে ম্যানসিটি

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৭:০৪

হালান্ডের গোলে আবারও টেবিলের শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শিরোপার দৌড়ে এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের একমাত্র গোলে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পেপ গুয়ার্দিওলার দল।

২২ এপ্রিল বুধবার রাতে বার্নলিকে ১-০ গোলে হারায় সিটি। ম্যাচের শুরুতেই দুই দলের গোলরক্ষকের দৃঢ়তায় গোলশূন্য ছিল খেলা। তবে তৃতীয় মিনিটেই ডেডলক ভাঙেন আর্লিং হালান্ড। জেরেমি ডোকুর পাস থেকে চলতি আসরে নিজের ২৪তম গোলটি করেন এই নরওয়েজিয়ান তারকা।

Ad
Ad

এই জয়ে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আর্সেনালকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে সিটিজেনরা। অন্যদিকে, এই হারের ফলে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে বার্নলির।

Ad

শিরোপা দৌড়ে এখন শক্ত অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি, আর মৌসুমের বাকি ম্যাচগুলোই নির্ধারণ করবে তাদের শেষ পর্যন্ত গন্তব্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us