• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:০৬ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

মে মাসের মধ্যেই সম্পূর্ণভাবে দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৮:২৭

মে মাসের মধ্যেই সম্পূর্ণভাবে দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে দেশের শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনার জন্য জোরালো কার্যক্রম চালানো হচ্ছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

Ad
Ad

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে এবং অনেক এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় বর্তমানে কোনো রোগী নেই।

Ad

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আমরা তা ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করেছি।

তিনি বলেন, হাম প্রতিরোধে গত ছয়টা বছর শিশুদের কোনো টিকা দেওয়া হয়নি। আমরা জরুরি ভিত্তিতে তা শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমেরিকা যৌথভাবে যদি হেল্প না করত, তাহলে দেশের এই মানচিত্র আজকে অন্যরকম হতে পারত।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। তাঁবুর ব্যবস্থাও করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১ মে) থেকে ইউনিভার্সিটি প্লে-গ্রাউন্ডে তাঁবু স্থাপন শুরু হয়ে যাবে। আমরা চাই না ডেঙ্গু রোগী আসুক। আমরা সেবা দিতে পারব, কিন্তু প্রতিরোধ করা সব থেকে গুরুত্বপূর্ণ। মশক নিধনে গুরুত্বপূর্ণ কাজগুলো যাতে সিটি করপোরেশন সম্পন্ন করে, সে ব্যাপারে আমরা তাদের বলেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮





দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


Follow Us