• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৪:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মালদ্বীপের উপকূলে ইসরাইলের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:১৯:০৫

মালদ্বীপের উপকূলে ইসরাইলের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের উপকূলে ইসরাইলের মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে জর্দান নিউজ জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবারে এই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Ad

বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা হয়।

Ad
Ad

জর্দান নিউজ পত্রিকা বলেছে, এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলা শিকার হলো। হামলার পর দুটি জাহাজই তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় রকমের ক্ষতি হয়েছে। এছাড়া আবারো হামলার আশংকা ছিল।

হামলার ব্যাপারে ইসরাইলের কর্মকর্তারা এখনো কোন মন্তব্য করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us