আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শিরাজ শহরের উপশহর জিবাশহর এলাকায় একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং সংলগ্ন খেলার মাঠে ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
৫ মার্চ বৃহস্পতিবার রাতের এই হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন, জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।


রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে। এতে কর্তব্যরত অবস্থায় দুই জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারান। পাশাপাশি অ্যাম্বুলেন্স স্টেশনের পাশে থাকা খেলার মাঠে শিশু ও সাধারণ পথচারীরাও নিহত হয়েছেন। আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরান ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে। অভিযানের শুরুতেই রাজধানী তেহরানে বি-২ বোম্বারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইসরায়েল এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করেছে।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশজুড়ে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭৮০ ছাড়িয়েছে। এর মধ্যে মিনাবের স্কুলে ১৬৫ ছাত্রী এবং শিরাজে ২০ জনের মৃত্যু আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর জবাবে ইসরায়েল এবং বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available