• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:২১ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ১৬

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এ ঘটনায় আরও কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরার।এনএনএ জানায়, ১৮ জুন বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলা নাবাতিয়ে অঞ্চলের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় একাধিক আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়ে শহর, কফর জৌজ এবং আশপাশের কফর রেমেন ও জেবদিন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়। পরে কফর তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকায় একাধিক বিমান হামলাও চালানো হয়।এনএনএ আরও জানায়, নাবাতিয়ে ও হারুফ এলাকায় পৃথক হামলায় অন্তত ৮ জন নিহত হন। আল-শারকিয়া ও দুইরের মাঝামাঝি একটি বাড়িতে হামলায় আরও ৪ জনের মৃত্যু হয়। এছাড়া কফর সির এলাকায় আরেকটি হামলায় ৩ জন নিহত হয়েছেন।এ ছাড়া দুইর পৌরসভার ভবনের কাছে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।হামলার পর স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।