• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৪৭:০৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে: ট্রাম্প

৯ মার্চ ২০২৬ সকাল ১১:৪৬:০৭

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন থামানো হবে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে পারস্পরিক আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

৮ মার্চ রোববার ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে। এটি একটি পারস্পরিক বিষয়। সঠিক সময়ে আমরা সিদ্ধান্ত নেব।’

Ad
Ad

এদিকে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে শুরু করেছে। ৯ মার্চ সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে যায়। এতে ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলারের ওপর উঠেছে।

Ad

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us