• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৪৪:৪৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে 'সাদা ফসফরাস' ছুড়েছে ইসরায়েল

৯ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৪:১৪

লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে 'সাদা ফসফরাস' ছুড়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ৯ মার্চ সোমবার অভিযোগ করেছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি শহরের আবাসিক এলাকায় ইসরায়েল ‘অবৈধভাবে’ সাদা ফসফরাস ব্যবহার করেছে। সংস্থার মতে, এটি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

নিউইয়র্কভিত্তিক সংস্থাটি জানায়, ৩ মার্চ মঙ্গলবার দক্ষিণ লেবাননের ইয়হমর শহর-এর আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস গোলা নিক্ষেপ করেছে।

Ad
Ad

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা সাতটি ছবি যাচাই ও জিওলোকেশন ভেরিফিকেশন করেছে। ছবিতে দেখা গেছে শহরের আবাসিক এলাকায় আকাশে বিস্ফোরিত সাদা ফসফরাস গোলা ছোড়া হচ্ছে এবং অন্তত দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

Ad

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটি দাহ্য অস্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে, যা আগুন লাগানোর পাশাপাশি ভয়াবহ দগ্ধ হওয়া, শ্বাসতন্ত্রের ক্ষতি, অঙ্গ বিকল হওয়া এবং মৃত্যুর কারণ হতে পারে।

লেবাননের কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন এবং পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us