• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৩১:১০ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসায় আশ্রয় নিয়েছে মার্কিন সেনারা, খুঁজছে ইরান

১৩ মার্চ ২০২৬ সকাল ১১:২৪:৩৭

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসায় আশ্রয় নিয়েছে মার্কিন সেনারা, খুঁজছে ইরান
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজারো মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে অবস্থান করছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা। তারা স্থানীয় জনগণের কাছে আহ্বান জানিয়ে বলেছে, এসব সেনাদের অবস্থান চিহ্নিত করতে সাহায্য করা ইসলামের দায়িত্ব।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে লুকিয়ে আছে। ওয়াশিংটন আমাদের আরব ভাইদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।’

Ad
Ad

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা বাধ্য হচ্ছি মার্কিন সেনাদের শনাক্ত করতে এবং তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে। তাই হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেয়া এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত।’

Ad

আইআরজিসি সাধারণ জনগণকে সতর্ক করে বলেছে, ‘মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার স্থানগুলোর তথ্য সঠিকভাবে জানানো আপনার ইসলামী দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামে পাঠিয়ে দিন।’

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৩০:৪৬







Follow Us