• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:২৫ (07-May-2026)
  • - ৩৩° সে:

সমঝোতায় পৌঁছাতে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে: পেজেশকিয়ান

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২১:০৪

সমঝোতায় পৌঁছাতে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে আলোচনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব পরিহারের আহ্বান জানিয়েছেন।

১৩ এপ্রিল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ কথা বলেন তিনি।

Ad
Ad

পোস্টে তিনি বলেন, ‘যদি মার্কিন সরকার তাদের কর্তৃত্ববাদী অবস্থান ত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে অবশ্যই সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যাবে।’

Ad

ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের প্রশংসা করে পেজেশকিয়ান আরও বলেন, ‘আমি আলোচনাকারী দলের সদস্যদের, বিশেষ করে আমার প্রিয় ভাই ডক্টর গালিবাফকে অভিনন্দন জানাই। আমি বলব, সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন।’

তিনি মনে করেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতেই কেবল এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের সমাধান সম্ভব।

বর্তমান এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে উভয় পক্ষের অবস্থান নমনীয় হওয়া জরুরি বলে মনে করছেন রাজনৈতিক  বিশ্লেষকেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ মে ২০২৬ বিকাল ০৫:১৪:৪৭




Follow Us