• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৮:১৫ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৬:৪০

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। হঠাৎ এই ভূ-কম্পনে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১৮ এপ্রিল শনিবার সকালে এই ভূমিকম্পের ঘটনা ঘটে।

Ad
Ad

ভূমিকম্পের বিবরণ: পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গভীরতা বেশি হওয়ার কারণেই কম্পনটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে।

Ad

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাতসকালে এমন তীব্র কম্পনের ফলে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

রাজধানী ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার, চিত্রাল, সোয়াত, মালাকান্দ ও চারসাদ্দাসহ বেশ কিছু শহরে ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বাট্টাগ্রাম, মানসেহরা ও শাংলাসহ আশপাশের এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গম এলাকাগুলো থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর আসছে কি না, সেদিকে নজর রাখছে।

সূত্র: জিও নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২০:৪৯





Follow Us