• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৪:০৪ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের অনুষ্ঠানস্থলে গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্ত

২৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:০৭:৩৬

ট্রাম্পের অনুষ্ঠানস্থলে গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে গুলির শব্দ শোনা যাওয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ডিনার চলাকালে ওয়াশিংটন হিলটনের ভেতরে একাধিক গুলির শব্দ শোনা যায়। কেউ কেউ পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।

Ad

ঘটনার পর ট্রাম্প নিজেই সন্দেহভাজনকে আটক করার তথ্য দেন এবং জানান যে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ এক্সে দাবি করেন, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তার বয়স ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন। একই ব্যক্তি সম্পর্কে ডানপন্থী কর্মী লরা লুমারও মন্তব্য করেন।

অন্যদিকে সিএনএন জানায়, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সন্দেহভাজন একজন ক্যালিফোর্নিয়ার পুরুষ হলেও তার পূর্ণ পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনার পর মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দ শোনার পর তাকে ব্যাংকুয়েট হল থেকে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিরাপত্তা নিয়ন্ত্রণে নিয়েছে।

ঘটনার কারণ ও পেছনের উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯





Follow Us