• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:০৬:৪৯ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের রাজধানী নিয়ামির দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাসদস্য, হামলাকারী ও বেসামরিক নাগরিক রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় গুলিবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন, পরে ব্যাপক গোলাগুলির শব্দে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া হামলাকারীদের মধ্যে ৪ জন আহত এবং ২০ জনকে আটক করা হয়েছে।ঘটনাস্থল থেকে এবং আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছিল আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক, ওয়াকিটকি এবং হাজার হাজার রাউন্ড গুলি।হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ইসলামি গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। সংগঠনটি আল-কায়েদার সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত।উল্লেখ্য, বিমানবন্দরটি শুধু বেসামরিক নয়, এখানে সেনাবাহিনীর একটি ঘাঁটি রয়েছে এবং আঞ্চলিক জোট সাহেল রাষ্ট্রসমূহের জোট (এএইএস) এর স্থাপনাও রয়েছে। ফলে এটি নাইজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নিরাপত্তা এলাকা হিসেবে বিবেচিত।ঘটনার পর দেশজুড়ে জেএনআইএমের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাইজারের সেনাবাহিনী।