• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৭:৩৪ (02-May-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর স্মরণে শোকসভা

২ মে ২০২৬ দুপুর ০২:৩৫:৪১

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর স্মরণে শোকসভা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

১ মে শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকেরা জড়ো হয়ে গভীর শোক প্রকাশ করেন।

Ad
Ad

শোকসভায় শত শত মানুষ লিমন ও বৃষ্টির ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের সহপাঠী ওমর হোসাইন বলেন, তারা দুজনই অত্যন্ত বন্ধুসুলভ ও দয়ালু ছিলেন। তাদের জন্য দোয়া করেন তিনি।

Ad

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, জামিল ও বৃষ্টিকে হৃদয়ে ধারণ করে রাখবেন এবং ভবিষ্যতের প্রতিটি সিদ্ধান্তে তাদের স্মরণ করবেন।

এদিকে, হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের শেরিফ চ্যাড ক্রনিস্টার এই হত্যাকাণ্ডকে দেশের মূল্যবোধবিরোধী বলে উল্লেখ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বাস চালক ক্যাথরিন জোন্সও জামিলের হাসিমুখের স্মৃতি স্মরণ করে আবেগ প্রকাশ করেন।

জানা গেছে, আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাদের সম্মান জানানো হবে এবং প্রয়াত শিক্ষার্থীদের স্মৃতিস্তম্ভে তাদের নাম সংযোজন করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে তাদের হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে এবং ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২ মে ২০২৬ বিকাল ০৪:১৫:১০









Follow Us