• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৪:২২ (07-May-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান

৭ মে ২০২৬ দুপুর ০১:২১:৫৬

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

৬ মে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেহরান শিগগিরই এ বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক জবাব জানাবে।

Ad
Ad

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি ইরান একটি চুক্তি করতে আগ্রহী। গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।’

Ad

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে, যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারে। এর আগে একই তথ্য প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রকাশিত তথ্যে জানা যায়, এক পাতার ওই সমঝোতা স্মারকে ১৪ দফার কিছু অংশও অন্তর্ভুক্ত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের অবসান নিয়ে ট্রাম্প একাধিকবার আশাবাদ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই দেশের মধ্যে এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us