• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:০৮:০৩ (08-May-2026)
  • - ৩৩° সে:

বিজয়ের নেতৃত্বে ছোট দল নিয়ে সরকার গঠন করছে টিভিকে

৮ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:১৬

বিজয়ের নেতৃত্বে ছোট দল নিয়ে সরকার গঠন করছে টিভিকে

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ভারতের নবাগত রাজনৈতিক দল বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। ছোট দলগুলোর সমর্থনে এবার প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জোটের শরিক দলগুলোকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) একটি মন্ত্রণালয় পেতে পারে। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিএমের জন্য দুটি মন্ত্রী পদ রাখা হতে পারে।

Ad
Ad

প্রতিবেদনে আরও বলা হয়, উচ্চপর্যায়ের আলোচনার পর দুইজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকেকে সমর্থন দিয়েছে। এর আগে এসব দল এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকের মিত্র ছিল।

Ad

স্ট্যালিন এর আগে জোটের ছোট দলগুলোর উদ্দেশে বলেছিলেন, তারা চাইলে নিজস্ব বিবেচনায় টিভিকেকে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বাধীন।

এদিকে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেও মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও জোট সরকারে দুটি মন্ত্রী পদ প্রত্যাশা করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us