আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শুরুর আগের অবস্থার তুলনায় ইরান এখনো তাদের প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্রের মজুত অক্ষত রাখতে পেরেছে বলে দাবি করেছে সিআইএ। এমনকি মার্কিন নৌ অবরোধ চললেও দেশটি আরও তিন থেকে চার মাস টিকে থাকতে সক্ষম বলেও সংস্থাটির মূল্যায়নে উঠে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াসিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারকদের কাছে সিআইএর একটি গোপন বিশ্লেষণ তুলে ধরা হয়।


ওয়াশিংটন পোস্ট জানায়, ওই গোপন নথি সম্পর্কে অবগত চার ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্লেষণে বলা হয়েছে, তীব্র মার্কিন ও ইসরায়েলি হামলার পরও তেহরান উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রাখতে পেরেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সিআইএর এই মূল্যায়ন ট্রাম্প প্রশাসনের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। কারণ ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে গোয়েন্দা বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে এসেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available